1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

সুনামগঞ্জে বউ-শাশুড়ির গাঁজার ব্যবসা, আটক ৩

  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৮০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গাঁজার ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বিশ^ম্ভরপুরে বউ—শাশুড়ি সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজাও উদ্ধার করা হয়। বুধবার উপজেলার পলাশ ইউনিয়নের নতুন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার রাজাপাড়া গ্রামের মোছা. কুলছুমা বেগম (৪০) ও তার ছেলের বউ মোছা. আসমা বেগম (৩০)। ঘটনার সাথে জড়িত সন্দেহ অটোরিকশা চালক জগন্নাথপুর গ্রামের মো. আ. জলিল (২০) কে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বিশ্বম্ভরপুর—তাহিরপুর সড়কের পলাশ ইউনিয়নের নতুনপাড়া এলাকায় গাঁজা নিয়ে যাওয়ার সময় উপ—পরিদর্শক মতিয়ার রহমান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে মোছা. আসমা বেগম এবং তার শাশুড়ি মোছা: কুলছুমা বেগম এবং মো. আ. জলিল নামের এক যুবককে আটক করে। আটকের পর তাদের হেফাজতে থাকা ২ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি অটোরিক্সা জব্দ করা হয়।
বিশ্বম্ভরপুর থানার ওসি শ্যামল বণিক জানিয়েছেন, উদ্ধারকৃত গাঁজা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী এস আই মতিয়ার রহমান বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com