1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

শাল্লায় সাংবাদিকের ওপর হামলায় গ্রেপ্তার ২

  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৪ Time View

স্টাফ রিপোর্টার-

দৈনিক ইত্তেফাক’র শাল্লা উপজেলা প্রতিনিধি সন্দীপন তালুকদার (৩৭) এর উপর হামলার ঘটনায় ২ আসামি গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- একই গ্রামের হরিলাল দাসের ছেলে নিহার দাস (৩৫) ও ব্রজেন্দ্র দাসের ছেলে জিবেশ দাস (৩০)।
জানা যায়, ১৩ ডিসেম্বর রাতের খাবার খেয়ে সন্দীপন পাড়ায় বেড়াতে গেলে কয়েকজন লোক লোহার রড নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত সন্দীপন কে তার ছোট ভাই ঝুটন তালুকদার শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। ১৪ ডিসেম্বর ৬ জনকে আসামি করে সন্দীপনের পিতা সীতেশ তালুকদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নাম্বার (৬)। গ্রেফতারকৃতরা মামলার তালিকাভূক্ত আসামি বলে জানিয়েছেন মামলার আইও এসআই লুৎফর রহমান।
এ বিষয়ে সন্দীপন তালুকদার বলেন, রাতের খাবার খেয়ে ঘরের বাইরে গিয়েছিলাম, হঠাৎ গ্রামের হরিলাল দাসের নেতৃত্বে ৫ থেকে ৬ জন আমার উপর হামলা চালায়।
হরিলাল দাস বলেন, গ্রামবাসীর সঙ্গে সন্দীপনদের দীর্ঘ দিন যাবত জমি সংক্রান্ত মামলা মোকদ্দমা চলছে। এসময় তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন বলেও জানান।
শাল্লা থানার ওসি মিজানুর রহমান বলেন, ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com