1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রী আজ আসছেন সিলেটে

  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করতে প্রতিবারের মতো এবারও সিলেটে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত এবং জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি নির্বাচনী প্রচার শুরু করবেন।

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুতির বিষয়ে যোগাযোগ করা হলে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খান বলেন, সব প্রস্তুতি শেষ। প্রধানমন্ত্রীর ভাষণ শোনার অপেক্ষায় রয়েছে সিলেটবাসী।

সফরসূচি অনুযায়ী, দুপুরের আগেই বিমানে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছেই তিনি দুই সুফিসাধকের মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারতের পর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বেলা দুইটায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
এদিকে সিলেটে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে বিভাগের চার জেলার নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সর্বশেষ গত বছরের ২১ জুন বন্যার্তদের দেখতে সিলেট ও সুনামগঞ্জ সফর করেন শেখ হাসিনা। এ সময় তিনি সিলেট সার্কিট হাউসে এক মতবিনিময় সভায়ও অংশ নেন। তবে ২০১৮ সালের পর আজই প্রধানমন্ত্রী সিলেটে কোনো জনসভায় ভাষণ রাখছেন। দীর্ঘদিন পর আজকের আয়োজিত এ জনসভায় অন্তত ১০ লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে চাইছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের প্রবীণ একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮১ সালের ২৯ মে শেখ হাসিনা প্রথমবার সিলেট সফরে আসেন। সে সময় তিনি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ভাষণ দেন। এরপর ১৯৮৬ সালের ১০ অক্টোবর সিলেট সফরকালে আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেন। পরবর্তী সময়ে তিনি নিয়মিত বিরতিতে সিলেটে নানা কর্মসূচিতে যোগ দেন।

সুত্র প্রথম আলো

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com