1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

দলের প্রার্থী সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে গেলেন ব্যারিস্টার ইমন

  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৭০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক;:
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ব্যারিস্টার এম এনামুল কবির ইমন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে  নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ শহরের হাছননগরের বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি সুনামগঞ্জ—৪ আসনের নৌকার প্রার্থী ড. মোহাম্মদ সাদিক কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ইমন বলেন, বিভিন্ন প্রেক্ষাপটে সংসদ নির্বাচনে সুনামগঞ্জ—৪ আসন জাতীয় ইস্যু হিসাবে দাঁড়ায়। ২০১৪ সালে আমি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলাম। সেই সময় রাজনৈতিক পরিমন্ডলকে সুন্দর করতে, জোটের প্রার্থীকে আসন ছাড় দিতে এবং ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করতে আমি প্রার্থীতা প্রত্যাহার করি। সেই সময় আওয়ামী লীগকে এখানে বঞ্চিত করা হয়। আমি দীর্ঘ ১০ বছর সুনামগঞ্জ সদর—বিশ^ম্ভরপুরে নৌকার প্রার্থী দেয়ার জন্য গ্রামে—গঞ্জে আওয়াজ উঠিয়েছি। হাজার হাজার মানুষ নিয়ে প্রত্যেকটা মিছিল ও সভায় আমি ‘লাঙল হটাও নৌকা ভাসাও’ আওয়াজ তুলেছি। গত ৩০ নভেম্বর আমি ৫ হাজার মানুষের জনমত নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম।

সেই সময় আমি সাংবাদিকদের বলেছিলাম, যদি শরীকদেরকে আবার এই সংসদীয় আসন ছেড়ে দেওয়া হয়, তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি নির্বাচন করবো। তবে এখানে নৌকা এখনও বহমান। নৌকার প্রার্থী হিসাবে ড. মোহাম্মদ সাদিক আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন, কিছুক্ষণ আগে তিনি প্রোগ্রামে গিয়েছেন। আমি নৌকার সমর্থনে আমার প্রার্থীতা প্রত্যাহার করে তাঁকে নৌকা উপহার দিয়েছি। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আর নির্বাচন করছি না।

ব্যারিস্টার ইমন আরও বলেন, আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা মরহুম আব্দুর রইছ মুক্তিযুদ্ধের সংগঠক, দুই বার সংসদ সদস্য ছিলেন ও আমৃত্যু জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আমার মা রফিকা রইছ মহিলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি ছিলেন। আমার ভাই ও আমি আওয়ামী লীগের রাজনীতিতে নিবেদিত। ছাত্রলীগ করেছি, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার, জেলা আহবায়ক, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে অসাম্প্রদায়িক চেতনা এবং জননেত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে কাজ করছি। আমরা সবাই মিলে নৌকার পক্ষে কাজ করে বিজয় সুনিশ্চিত করেছি বারবার। তিনি বলেন, নানা ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা যেন নৌকায় ভোট দিতে পারি।

দেরিতে প্রার্থীতা প্রত্যাহার সম্পর্কে তিনি বলেন, জাতীয় পার্টির মহাসচিব বলেছিলেন বিকাল ৪টায় সময় প্রেস ব্রিফিং করবেন, পরিস্কার করবেন নির্বাচনে যাবেন কী—না। আমি তখন ডিসি সাহেবকে ফোন করে প্রত্যাহারের সময় জানতে চাইলে প্রথমে বলেছিলেন ৫টায় করা যাবে। পরে তিনি জানান ৪টা পর্যন্ত সময়। সেই পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে জটিলতা হয়েছিল। এই মুহুর্তে যেহেতু নৌকার প্রার্থী রয়েছে, তাই আমরা সকলে মিলে নৌকাকে জয়যুক্ত করবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য পিপি অ্যাড. খায়রুল কবির রুমেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. নান্টু রায়, আওয়ামী লীগ নেতা সুবীর তালুকদার বাপ্টু, সদস্য দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, আওয়ামী লীগ নেতা রেজাউল আলম নিক্কু, সাবেক দপ্তর সম্পাদক অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, জেলা কমিটির সাবেক সদস্য হাসান মাহবুব সাদী প্রমুখ।

এর আগে সকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সচিব ড. মোহাম্মদ সাদিক ব্যারিস্টার এনামুল কবির ইমনের বাসভবনে যান। ব্যারিস্টার ইমনের সৌজন্যতাকে স্বাগত জানিয়েছেন ড. মোহাম্মদ সাদিক। তিনি বলেন, ইমন আমার অনুজপ্রতিম।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com