1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২১৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামে গুঙ্গিয়াজুড়ি হাওরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মাঝে টেঁটাবিদ্ধ অবস্থায় একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর গ্রামের কুটিবাড়ীর মৃত আকলাছ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়ার সঙ্গে একই গ্রামের আলী নগর অংশের মৃত আব্দুল জব্বারের ছেলে নুরুল হকের জমি নিয়ে বিরোধ চলছিল। জমির মালিক জাহাঙ্গীর শুক্রবার সকালে গুঙ্গিয়াজুড়ি হাওরে তাঁর জমি চাষ দিতে যান। এ সময় নুরুল হক ও তাঁর লোকজন সেখানে গিয়ে জাহাঙ্গীরকে বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের লোকজনের মাঝে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

সংঘর্ষে আহতদের মাঝে টেঁটাবিদ্ধ আমিনুল হকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। জমি নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com