1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

সিলেটে সেতুর রেলিং ভেঙে ট্রাক পড়লো খালে

  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২২৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের কোম্পানীগঞ্জে সেতুর রেলিং ভেঙে শুকিয়ে যাওয়া খালে একটি ট্রাক পড়ে গেছে। এতে ট্রাক চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের বর্ণি কান্দিবাড়ী সংলগ্ন সেতুতে এ দুর্ঘটনা ঘটে। আহত ট্রাকচালক বকুল (৩৮) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাসিন্দা।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘুমের ঘোরে ট্রাক চালাচ্ছিলেন চালক। ভোলাগঞ্জগামী ট্রাকটি কান্দিপার সেতুতে উঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। ট্রাকটি খালি থাকায় লোড কম ছিল। ট্রাকের হেলপার সামান্য আহত হলেও চালকের অবস্থা গুরুতর। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। রেলিং ভেঙে নিচে পড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ট্রাকটি ওপরে তোলার কাজ চলমান আছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com