1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

হবিগঞ্জে থানা থেকে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের বানিয়াচং থানা থেকে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় চুরির মামলায় গ্রেপ্তার হওয়ার পর রাতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ২৫ বছর বয়সী গোলাম রাব্বানীকে। তিনি বানিয়াচং উপজেলার নন্দিপাড়া (নাগার খানা) গ্রামের বাসিন্দা ছিলেন।

বানিয়াচং সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, গোলাম রাব্বানী একটি চুরির মামলায় তদন্তাধীন আসামি। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করে বানিয়াচং থানায় নিয়ে যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানার নারী-শিশু রুমে রাখা হয়। রাত ১০টার দিকে পুলিশ দেখতে পায় রাব্বানী পরনের টি-শার্ট ও কোমরের বেল্ট দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়েছে ঝুলে আছেন।

পরে রাব্বানীকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

তিনি বলেন, ‘যেহেতু সে পুলিশ হেফাজতে আত্মহত্যা করেছে, তাই বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই বুধবার সকালে মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

গোলাম রাব্বানীর বড় ভাই মইনউদ্দিন বলেন, ‘পুলিশ প্রথমে আমাদের তার মৃত্যুর কথা বলেনি। থানা থেকে জানানো হয়েছে রাব্বানীর বুকে ব্যথা, তাই হাসপাতালে নেয়া হয়েছে। রাতে আমাদের খবর দেয়া হয় তার মৃত্যু হয়েছে।’

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com