1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

শান্তিগঞ্জে ছাগলে মরিচের গাছ খাওয়াকে কেন্দ্র করে যুবক খুন

  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২২৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ছাগলে মরিচ গাছ খাওয়াকে কেন্দ্র করে শান্তিগঞ্জ উপজেলায় এক যুবক খুন হয়েছে। নিহত যুবকের নাম নাইম মিয়া (১৭)। সে রনসী গ্রামের বশির আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব পাগলা ইউনিয়নের রসনী গ্রামে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, গতকাল রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নিহত যুবক নাইম মিয়ার চাচাতো ভাই আছকন্দর আলীর ছেলে জাবেল আহমদ’র ছাগল প্রতিবেশী অজুদ মিয়া গংদের মরিচ ক্ষেতে ঢুকে পড়ে এবং মরিচের গাছ খাওয়া শুরু করে। এসময় প্রতিবেশী অজুদ মিয়ার ছেলে ফুল মিয়া ছাগলের মালিককে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন নিহত যুবক ক্ষতিপূরণ দিবে বলে আশ্বস্ত করলেও প্রতিপক্ষ নিহত যুবক ও তার পরিবারের লোকজনদেরকে মারপিট করার জন্য ডাকাডাকি শুরু করে। এতে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নিহত যুবক নাইম মিয়ার ভাই ছালেক মিয়া বলেন, আমার চাচাতো ভাইয়ের ছাগলে মরিচের গাছ খাওয়া ও ক্ষেত নষ্ট করায় প্রতিপক্ষ অজুদ মিয়া, ফুল মিয়া, জাফরুল মিয়া, এমরানুল কয়েছ, রাফিকুল মিয়া ও সুফিকুল মিয়া আমাদেরকে মারপিট করার জন্য ডাকাডাকি শুরু করে। তখন আমরা প্রতিবাদ জানালে প্রতিপক্ষ অজুদ মিয়া, ফুল মিয়া, জাফরুল মিয়া, এমরানুল কয়েছ, রাফিকুল মিয়া ও সুফিকুল মিয়াগণ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের লোকজনদেরকে মারপিট শুরু করে। একপর্যায়ে প্রতিপক্ষের সুলফির আঘাতে আমার ভাই নাইম মিয়া আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে কৈতক হাসপাতালে নিয়া গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে প্রতিপক্ষের ৬ জনকে আটক করেছে। নিহত যুবকের পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com