1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

মমতাজ পরাজয়ের যে কারণ

  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৮৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:
সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে নৌকার টিকিট পেয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। কিন্তু নির্বাচনী বৈতরণী পার হতে পারেননি তিনি। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরেছেন ৬ হাজার ১৭১ ভোটে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেহেনা আকতার রোববার রাতে মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট।

সিংগাইর, হরিরামপুর ও সদর উপজেলার ৩ ইউনিয়ন নিয়ে গঠিত মানিকগঞ্জ-২ আসন। ভোটার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, নানা কারণে মমতাজের ওপর ক্ষুব্ধ ছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী ও ভোটাররা। এর মধ্যে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী অবমূল্যায়ন, কমিটি গঠনে স্বেচ্ছাচারিতা, আত্মীয়করণ ও পদবাণিজ্য, নৌকা প্রতীকে নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের অসম্মান, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহিউদ্দিনকে কটাক্ষ, এমপির বিশেষ বরাদ্দসহ টিআর-কাবিখা লুটপাট, বিতর্কিতদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং দীর্ঘ ১৫ বছরে এলাকায় কাঙ্খিত উন্নয়ন না করা অন্যতম।

অন্যদিকে মমতাজের পারিবারিক ও ব্যক্তিগত দ্বন্দ্বও ভোটারদের ওপর প্রভাব ফেলে বলে জানা যায়। নিজের অনুসারী কর্মীবাহিনী দিয়ে স্বামী ডা. মঈন হাসানের ওপর হামলা এবং সর্বশেষ বাবা প্রয়াত মধু বয়াতির প্রথম স্ত্রী ও তার ৩ মেয়ের ওপর নানা অবিচারের অভিযোগে মমতাজকে বেশ বিপাকে পড়তে হয়। নির্বাচনের আগে তারা স্বতন্ত্র প্রার্থী টুলুকে সমর্থন দেন।

এ ছাড়া নির্বাচনী প্রচার-প্রচারণায় বিভিন্ন সভা-সমাবেশে মমতাজ ও তার অনুসারীদের দেওয়া আক্রমণাত্মক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এসব বিষয়ও ভোটের ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলে বলে মনে করছেন স্থানীয় ভোটার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা।

প্রসঙ্গত, মমতাজ ২০০৮ সালে সংরক্ষিত মহিলা আসনে প্রথমবার সংসদ সদস্য হন। ২০১৪ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন তিনি। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তৃতীয়বার সংসদে যান এই সঙ্গীতশিল্পী।
সুত্র সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com