1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

বানিয়াচংয়ে ছাত্রলীগ নেতার পরিবারের ওপর হামলা, আহত এক

  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২২৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নওশেদ উদ্দিন সুজনের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় গুরুতর আহত হয়েছেন সুজনের মা করিমুন্নেছা।
আজ শনিবার সকাল ৮টার দিকে বানিয়াচং উপজেলা সদরের নিজ বাড়িতে হামলার শিকার হন সুজন ও তাঁর পরিবারের সদস্যরা।
জানা গেছে, তুচ্ছ ঘটনায় বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে সুজনের ওপর হামলা চালায় প্রতিবেশী মুলতান মিয়া ও তার লোকজন। এ সময় সুজনকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর মা করিমুন্নেছা। এ সময় হামলাকারীরা সুজনের মাকে পিটিয়ে রক্তাক্ত করে। আহত অবস্থায় তাঁকে প্রথমে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স, পরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সূত্র জানায়, তুচ্ছ বিষয় নিয়ে প্রতিবেশী মুলতান নামে এক ব্যক্তির সঙ্গে সুজনের মায়ের কথা কাটাকাটি হয়। পরে খবর পেয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নওশেদ উদ্দিন সুজন সেখানে যান। তখন তাঁর ওপরও মুলতানের লোকজন হামলা চালায়। এক পর্যায়ে সুজনকে রক্ষা করতে তাঁর মা এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে আহত করে তারা। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।
ছাত্রলীগ নেতা সুজন জানান, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। স্থানীয় চেয়ারম্যানের নাম উল্লেখ করে তাদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com