1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

“ ইসলামই নারীদের যথাযথ মূল্যায়ন ও মর্যাদা প্রতিষ্ঠিত করেছে”

  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১২১ Time View

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, জাহেলি যুগে নারীদের মর্যাদা দেওয়া হয় নি। ইয়াহুদী খৃষ্টানরা নারীদের মর্যাদা দেয় নি। নারীদের যথাযথ মূল্যায়ন করেনি। বরং ইসলামই নারীদের যথাযথ মূল্যায়ন করেছে। মর্যাদা প্রতিষ্ঠা করেছে। জাহেলি যুগে আরবের কিছু গোত্রের বৈশিষ্ট্য ছিলো যে, কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত কবর দিতো (নাউযুবিল্লাহ)। ইসলাম মেয়েদের মর্যাদা বুলন্দ করেছে। মায়ের জাতি হিসেবে উচ্চ মর্যাদায় তাদেরকে অধিষ্ঠিত করেছে।

তিনি রোববার রাতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর পূর্ব চরগাঁও জামে মসজিদ কমিটি আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাহফিলে সভাপতিত্ব করেন কাটাখালী বাজার নূরানীয়া হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফিজ ক্বারী মুহাম্মদ আলী ও মসজিদ কমিটির সভাপতি মো. মুজিবুর রহমান।

ইমাম হাফিজ ক্বারী আল-আমীনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মাওলানা ফজলুর রহমান, মাওলানা আল-আমীন মাহফুজী, মাওলানা নূর আহমদ নূরী, মাওলানা তোফাজ্জল হোসাইন, মাওলানা আক্তার হোসাইন ও হাফিজ সোহরাব হোসাইন প্রমুখ।

আমন্ত্রিত অতিথি ছিলেন কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমদ মানিক, পাগলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দীন, ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন মিয়া, ৪নং ওয়ার্ডের মেম্বার মুক্তার মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে অনন্য ও অতুলনীয় আদর্শের প্রতিচ্ছবি হিসেবে রাসুলুল্লাহ (সা.) নিজেকে উপস্থাপন করেছেন। প্রতিটি দিক ও বিভাগে সুষ্ঠু ও সুন্দর নজির রেখে গিয়েছেন। মুসলমানদেরকে সর্বোত্তম আদর্শ হিসেবে তা আঁকড়ে ধরতে হবে। অনুসরণ করা জরুরী। শান্তি, স্বস্তি ও মুক্তি নিশ্চিত করতে সর্বক্ষেত্রে এমন আদর্শের বাস্তবায়ন অনস্বীকার্য।

প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com