1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

ঘরে বস্তাবন্দি লাশ/ ধর্ষণের পর জানাজানির ভয়ে শিশুকে খুন

  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৬৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সাত বছরের হালিমা খাতুনকে ধর্ষণের পর জানাজানির ভয়ে শ্বাসরোধে হত্যা করে তার আপন চাচাতো ভাই (১৫)। বিষয়টি জানার পর ছেলেকে বাঁচাতে ঘরে লাশ গুম করে তার মা-বাবা। মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক আব্দুল মোমিনের কাছে দোষ স্বীকার করে ওই কিশোর ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

হালিমা শিবগঞ্জ উপজেলার মোকামতলা লস্করপুর গ্রামের হাবলু মিয়ার মেয়ে। সে স্থানীয় কেজি স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত। গত শুক্রবার দুপুর থেকে তার খোঁজ মিলছিল না। তিন দিন পর সোমবার বিকেলে বড় চাচা আনিছার রহমানের ঘর থেকে হালিমার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতে থানায় হত্যা মামলা করেন হালিমার বাবা।

পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, গ্রেপ্তার কিশোর স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। জবানবন্দিতে সে বলেছে, গত শুক্রবার দুপুরে টেলিভিশন দেখার কথা বলে হালিমাকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় বাড়িতে কেউ ছিল না। নিজেকে বাঁচাতে তার হাতে কামড় দেয় ও কান্নাকাটি করে হালিমা। ঘটনা জানাজানি হওয়ার ভয়ে একপর্যায়ে হাত দিয়ে গলা টিপে শ্বাসরোধে তাকে হত্যা করে ওই কিশোর। এরপর লাশ গুমের উদ্দেশ্যে ঘরে বস্তাবন্দি করে রেখে দেয়।

স্নিগ্ধ আখতার আরও জানান, লাশ গুমের কথা স্বীকার করেছে আনিছার ও তার স্ত্রী। হত্যা মামলায় তাদেরও গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারের পাঠানো হয়েছে। তাদের ছেলেকে পাঠানো হয়েছে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে। ময়নাতদন্ত শেষে হালিমার মরদেহ দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর দ্রুত আদালতে চার্জশিট জমা দেওয়া হবে।

সুত্র-সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com