1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

দিরাইয়ে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১২

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৫৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দেড় বছর আগের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিরোধের জের ধরে সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ধলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শওকত আকবর (৬৫) ওই গ্রামের বাসিন্দা ছিলেন।

জানা যায়, শওকত আকবর, ইউসুফ আলী ও আনোয়ার হোসেনের পক্ষের সঙ্গে একই গ্রামের তৈয়ব আলী, মনির উদ্দিন ও উসমান গনির পক্ষের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। নির্বাচনের পরদিন দুই পক্ষের শিশুদের খেলাকে কেন্দ্র করে মারামারি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফের উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। এসময় শওকত গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা কনের।

এ সংঘর্ষে উভয় পক্ষের আহত ১২ জন হচ্ছেন- ইলিয়াস মিয়া (২০), ফরহাদ (২২), তাজু মিয়া (৫০), সায়েক মিয়া (১৬), জয়মুন্নুর (৩৫), ফিরুজ আলী (৪০), মতিন মিয়া (৩০), সিদ্দিক আহমেদ (৭০), আলী হোসেন (৩৫), মিজানুর রহমান (২৪), আল আমীন (৩৩), ফয়েজ (৩০)। তাদের মধ্যে তাজ মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ২০২২ সালের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ধলুয়া গ্রামের দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com