1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

রান্নাঘরে পড়ে ছিল মায়ের লাশ, গাছে ঝুলছিল শিশুসন্তান

  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৭২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পাবনার চাটমোহরে এক প্রবাসীর স্ত্রী ও শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, গতকাল বৃহস্পতিবার রাতের কোনো একসময়ে তাদের হত্যা করা হতে পারে। নিহতরা হলেন- লাবনী খাতুন (৩৫) ও রিয়াদ হোসেন (৮)।
তারা দিঘুলিয়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী ও সন্তান। রশিদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় আছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, সকালে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। তাদের কারো সঙ্গে শত্রুতা ছিল না।

তবে কে বা কারা তাদের এভাবে হত্যা করেছে সেটা প্রশাসন ভালো বলতে পারবে।স্থানীয় মেম্বার মো. নান্নু বলেন, ওই বাড়িতে এই নারী ও তার শিশু ছেলে ও শাশুড়ি বসবাস করতেন। বাড়ির ভবন তৈরির কাজ চলছে। ধারণা করা হচ্ছে, কেউ হয়তো টাকা-পয়সা চুরি বা ডাকাতি করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে।

ওই নারীর মরদেহ রান্নাঘরে পড়ে ছিল এবং ছেলেটির মরদেহ পাশের একটি গাছে ঝুলছিল।এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম রেজা বলেন, একজন নারী ও শিশুসন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।

সুত্র কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com