1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

নারীর রেখে যাওয়া সুটকেস খুলে সবাই অবাক

  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৫৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে পড়ে ছিল একটি সুটকেস। এটি খুলতেই অবাক উপস্থিত সবাই। এর ভেতরে ছিল একটি মরদেহ। শনিবার (২৭ জানুয়ারি) সকালে গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। তবে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে ৪৫ বছর বয়সী হবেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে রাজবাড়ি রাস্তার মোড়ের দিক থেকে একটি মাহেন্দ্র করে বোরকা পরিহিত এক নারী আসেন। তিনি সুটকেসটি ৪-৫ জন লোকের সহায়তায় মাহিন্দ্র থেকে নামান। পরে সেটি বাস কাউন্টারের সামনে রেখে ঢাকাগামী একটি বাসে উঠে চলে যান। পরে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে সুটকেস খুলে মরদেহ উদ্ধার করে।

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ শামীম জানান, মরদেহের পরিচয় এখনো জানা যায়নি। তবে আমরা ময়নাতদন্ত করে এবং খোঁজখবর নিয়ে হত্যার রহস্য জানার চেষ্টা করছি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com