1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

মা-মেয়েকে গণধর্ষণ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বহিষ্কার

  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নোয়াখালীর সুবর্ণচরে সিঁধ কেটে মা-মেয়ে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার প্রধান আসামি চরওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের ওরফে মুন্সি মেম্বারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার সকালে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী।
তিনি জানান, মঙ্গলবার রাতে এক জরুরি সভা ডেকে সবার সম্মতিতে সিদ্ধান্ত হয়, চরওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়েরকে চরজব্বর থানায় করা ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে। এজন্য অভিযুক্ত আবুল খায়ের নির্দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত দলের সব পদ ও কার্যক্রম থেকে তাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কার আবুল খায়ের ওরফে মুন্সি মেম্বার (৫০) উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেছ গ্রামের বাসিন্দা। তিনি এ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের একটি বাড়িতে গিয়ে বসতঘরের সিঁধ কেটে এক নারী ও তার ১২ বছরের মেয়েকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি আবুল খায়ের। এ ঘটনায় আবুল খায়েরসহ দুজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। মামলায় আরও একজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com