1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

ছাতকে দুবৃর্ত্তদের দেয়া আগুনে পুড়লো দুইটি ঘর

  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ছাতকে দুবৃর্ত্তদের দেয়া আগুনে কৃষকের গো—খাদ্য খড় সহ দুইটি ঘর ভস্মীভূত হযেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের আহমদনগর—কাংলাজান গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের মানুষ যখন ঘুমে মগ্ন তখন কে বা কারা গ্রামের কৃষক শাহ ইসহাক আলী চিশতী পীরের খড়ের ঘরে আগুন ধরিয়ে দেয়। খড় শুকনো থাকায় আগুন মুহুর্তের মধ্যে পাশের ঘরে ছড়িয়ে পড়ে। ঐ ঘরে পোলট্রি ফার্মের মোরগের জন্য পর্যাপ্ত খাবার রাখা ছিল বলে জানা গেছে। অনুভব করতে পেরে ঘুম থেকে উঠে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালান। কয়েক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই খড়ের ঘর সহ টিন শেডের দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে পোলট্রি মোরগের খাদ্য, গো—খাদ্য সহ অন্তত ৫ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল ভস্মীভূত হয়। বুধবার সকালে ছাতক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আগুনে ক্ষতিগ্রস্ত কৃষক শাহ ইসহাক আলী চিশতী পীর জানান, শত্রুতা করে তার ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com