1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে ৪৫ হাজার কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ, আটক ৮

  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৪৫ হাজার ৪৮০ কেজি (১১৩৭ বস্তা) ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে পুলিশ। অভিযানকালে ৮ জনকে গ্রেফতার ও ১টি পিকআপ ও ৬টি ট্রাক জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নড়াইল জেলার লোহাগড়া থানার আমডাঙ্গা গ্রামের কবির মোল্লার ছেলে আজিম মোল্লা (২৩), একই থানার মোছড়া (উত্তরপাড়া) গ্রামের ইলিয়াস শেখের ছেলে মো. জসিম শেখ (৩০) ও ওয়াসিম শেখ (২৭), হবিগঞ্জ বাহুবল থানার দক্ষিণ ডুবাঐ গ্রামের মো. সমছু মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২১), বগুড়া শিবগঞ্জ থানার উতলি দাশপাড়া গ্রামের নারায়ন চন্দ্র দাশের ছেলে বিজল চন্দ্র দাশ (২৯), সাতক্ষীরা কলারুয়া থানার দক্ষিণ দিঘং গ্রামের আবুল কালামের ছেলে মেহেদী হাসান বুলবুল (৩২),  তাহিরপুর থানার তরং শ্রীপুর গ্রামের মৃত মোশাররফ মিয়ার ছেলে মো. মিলন (২১), সুনামগঞ্জ সদর থানার পশ্চিম তেঘরিয়া গ্রামের মৃত আরাফাত উল্লার ছেলে রহমত উল্লা (৪৪)।

জানা যায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানাধীন আব্দুর জহুর সেতুর টোল বক্সের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। সুনামগঞ্জ সদর থানার এসআই মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৪৫ হাজার ৪৮০ কেজি ভারতীয় পেঁয়াজসহ ৬টি ট্রাক ও ১টি পিকআপসহ ৮ চোরাকারবারিকে গ্রেফতার করেন। আটককৃত আসামিরা ৬টি ট্রাক ও ১টি পিকআপ ভ্যানে করে ভারতীয় পেঁয়াজ পরিবহন করছিল। উদ্ধারকৃত ভারতীয় পেঁয়াজের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৯ লক্ষ ৬৫ হাজার ৮০০ টাকা।

শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামিরা জব্দকৃত ভারতীয় পেঁয়াজ আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় পেঁয়াজ বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com