1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

‘ডাকাত পড়েছে’ ঘোষণা, পিটুনিতে নিহত ৪

  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৫৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাত সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত মোহাম্মদ আলী নামের এক যুবককে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

গতকাল রবিবার দিবাগত রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাঘরি গ্রাম এলাকার বিলে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-খ) শেখ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার দিবাগত রাতে বাঘরি গ্রামের বিলে অপরিচিত ১০/১২ জন যুবককে একসঙ্গে দেখতে পায় স্থানীয় এক যুবক। বিষয়টি গ্রামে এসে জানালে মসজিদের মাইকে ডাকাতদলের উপস্থিতির কথা প্রচার করা হয়। এতে আরও তিন গ্রামের লোকজন চারদিক থেকে ওই যুবক দলকে ঘিরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা ডাকাত সন্দেহে যুবকদের গণপিটুনি দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

এলাকাবাসীর দাবি, সম্প্রতি তারা ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছিলেন। রবিবার দিবাগত রাতে একদল ডাকাত তাদের গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের লোকজন সংগঠিত হয়ে ডাকাত সদস্যদের ধাওয়া করে। এ সময় তারা বিলের পানিতে ঝাঁপিয়ে পড়েন। একপর্যায়ে গ্রামবাসীর গণপিটুনিকে ঘটনাস্থলে তিনজন মারা যায়।

এ ব্যাপারে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মরদেহগুলো নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

এর আগে গত শুক্রবার রাতে কাঁচপুর ইউনিয়নের পাশ্ববর্তী সাদিপুর ইউনিয়নের কাজরদি এলাকার মৃত শামসুল হক মাস্টারের বাড়িতে এবং একই গ্রামের ইসলাম মুন্সীর বাড়ির দুই পরিবারের সদস্যকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে ইসলাম মুন্সীকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com