1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

সুনামগঞ্জের চাঁনপুর ভারতীয় মদ আটক

  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০১৬
  • ৩০৩ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা : ২০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদের বোতল আটক করেছে সুনামগঞ্জ বিজিবি। রোববার সকাল ৯টায় ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধীনস্থ চানপুর বিওপির হাবিলদার মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১২০২/১১-এস এর নিকট হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর মোকছেদপুর নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করে, যার মূল্য ৩০ হাজার টাকা । এসময় বিজিবি এর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা উক্ত ভারতীয় মদ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ উক্ত মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) মোহাম্মদ কামরুজ্জামান খাঁন বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com