1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ/ একজনের মরদেহ উদ্ধার

  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৮৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর আশ্রয়নে বেড়াতে এসে খোয়াই নদীতে গোসল করতে নেমে আপন দুইভাই নিখোঁজ হয়েছেন। এরমাঝে মোশাহিদ মিয়া (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিখোঁজ অপর শিশু জুনাঈদ মিয়া (১০) এর খোজ পাওয়া যায়নি। তারা হবিগঞ্জ সদর উপজেলার সুকড়িপাড়া গ্রামের ছালেক মিয়ার ছেলে।

 

শনিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ২টার দিকে নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়।

 

শিশুদের মা মনোয়ারা খাতুন জানান, তিনি তার ২ ছেলেকে নিয়ে শুক্রবার বোনের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে ২ শিশু তাদের খালাতো ভাইয়ের সাথে নদীতে গোসল করতে যায়। এর পরে খালাতো ভাই বাড়িতে এসে জানায় যে তারা ২ জন নদীতে তলিয়ে গেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গেলেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার কার্যক্রম শুরু করতে পারেনি।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট ঘটনাস্থলে চলে যায়। কিন্তু ডুবুরি অসুস্থ থাকায় উদ্ধার কাজ শুরু করা যায়নি। সিলেট থেকে ডুবুরি আসলে উদ্ধার কাজ শুরু করবেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com