1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

ছাতকে রফিকুল,দোয়ারায় তানভী চেয়ারম্যান নির্বাচিত

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১১৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী দোয়ারাবাজার উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী (আনারস) নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ২৫ হাজার ৬৬১। নিকটতম প্রতিদ্বন্দ্বি সুনামগঞ্জ জেলা বিএনপির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সদস্য আরিফুল ইসলাম জুয়েল পেয়েছেন ২১ হাজার ২২৯ ভোট (দোয়াত-কলম)।

 

ভাইস চেয়ারম্যান পদে মো. আবু বকর সিদ্দিক (বৈদ্যুতিক বাল্ব) জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. বশির আহমদ (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিরিনা বেগম (হাঁস) বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি লাইলী বেগম (সেলাই মেশিন)।

 

ছাতক উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম কিরন (কাপ-পিরিচ)। তিনি পেয়েছে ৪১ হাজার ১৪৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজা (আনারস)। তিনি পেয়েছেন ৩৫ হাজার ৯৬৩ ভোট। বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বি সম্পর্কে চাচা-ভাতিজা। এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. আব্দুস সামাদ (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লিপি বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (বুধবার রাত ১০টা) দুই উপজেলায়ই দায়িত্বশীল কর্তৃপক্ষ কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com