1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

হাওরের পানিতে পড়ে আপন দুই ভাই-বোনের মৃত্য

  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৯৩ Time View

স্টাফ রিপোর্টার: হাওরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মৃত দুই শিশুর নাম ওয়ালিমা (৪) ও আরিফ (৩)। দুই ভাই-বোন সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মো আব্দুল মন্দানের সন্তান।

রবিবার বিকেলে জগন্নাথপুর গ্রামের আব্দুল মন্দানের বাড়ির পাশে আসা হাওরের নতুন পানিতে ডুবে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী।

স্থানীয়রা জানান, শিশুদের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এসময় দুই ভাই-বোন এক সাথে গিয়ে বাড়ির পাশে থাকা হাওরের পানিতে ডুবে তলিয়ে যায়। ঘন্টাখানেক পর শিশুদের দেখতে না পেয়ে মা চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা খুঁজতে শুরু করেন। পরে বাড়ির পাশে হাওরের পানি থেকে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com