1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু

সিলেটে এবার ১১ ট্রাক ভারতীয় চিনি জব্দ

  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৯৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটে জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে ১১ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। শনিবার (১৫ জুন) সকালে জৈন্তাপুর উপজেলার গিলাতৈলে অভিযান চালিয়ে এ চিনি জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী।

বিজিবি সূত্রে জানা যায়, সিলেট সেক্টর ১৯ বিজিবির আওতাধীন জৈন্তাপুর রাজবাড়ি ক্যাম্পে অভিযান পরিচালনা করে চিনি জব্দ করে। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা চিনি ভর্তি একটি মিনি ট্রাক ও ১১টি পিকআপ ফেলে দ্রুত পালিয়ে যায়। ট্রাক ও পিকআপ তল্লাশি করে আনুমানিক ৫৬ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬৫ লাখ ৫০ হাজার টাকা। ভারত থেকে চোরাচালান করা এই চিনি কাস্টমস বিভাগে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুত্র ঢাকা পোষ্ট

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com