1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

জগন্নাথপুরের হাওর রক্ষা বেড়িবাঁধের কাজ পরির্দশন করেছেন ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির

  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০১৬
  • ৬৬৬ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার হাওর রক্ষা বেড়িবাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাওর রক্ষা বেড়িবাঁধ নির্মাণ তদারক কমিটির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবীর। রোববার তিনি উপজেলার নলুয়ার হাওর ও মইয়ার হাওরের ফসল রক্ষার বিভিন্ন বাঁধের কাজ ঘুরে দেখেন। বাঁধ নির্মাণ কাজ পরির্দশন কালে তিনি হাওরপাড়ের কৃষক, পাউবো কর্মকর্তা ও পিআইসির সভাপতিদের সাথে কথা বলেন। তিনি দ্রুত শালিকার বেড়িবাঁধসহ কয়েকটি বাঁধের কাজ সঠিকভাবে শেষ করতে নির্দেশ দেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিত কুমার পাল, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’র বার্তা সম্পাদক আলী আহমদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল গফুর উপস্থিত ছিলেন।
DSC_0099 জগন্নাথপুরের হাওর রক্ষা বেড়িবাঁধ নির্মাণ কাজ পরির্দশনশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুর উপজেলার নলুয়া ও মইয়ার হাওরের বেড়িবাঁধ নির্মাণ শেষ পর্যায়ে রয়েছে। যেসব বাঁধে কম কাজ হয়েছে সেগুলোতে দ্রুত সঠিকভাবে কাজ শেষ করতে বলা হয়েছে। আশা করছি কয়েকদিনের মধ্যে জগন্নাথপুরের হাওর রক্ষা বেড়িবাঁধ নির্মাণ কাজ পুরোপুরি শেষ হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com