1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র সুনামগঞ্জে ১০ দিনে লুট ৫ কোটি টাকার বালু

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কানাডা

  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৯৪ Time View

কানাডার ভ্যানকুভার প্রদেশের টফিনোতে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

কানাডার ভ্যানকুভার প্রদেশের টফিনোতে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, দেশটির ভ্যানকুভারের উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। দেশটির ভূমিকম্প সেন্টার জানিয়েছে, ভূমিকম্পে কেঁপে উঠেছে গোটা প্রদেশ।

এর আগে ২০১৯ সালের ৩ জুলাই একই মাত্রার ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। জানা যায়, দেশটির ভ্যানকুভারের উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভ্যানকুভারের পোর্ট হার্দি এলাকা থেকে ২২৫ কিলোমিটার দূরে ১০ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূমিকম্পে কেঁপে উঠে উত্তরাঞ্চলের ভ্যানকুভার দ্বীপ ও আশপাশের এলাকা।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com