1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

‘ঘুষ ছাড়া চাকরি চাই’

  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬
  • ৪৩৪ Time View

মৌলভীবাজার সংবাদদাতা,:: ‘ঘুষ ছাড়া চাকরি চাই’ -এ দাবিতে মৌলভীবাজারে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বিকেলে মৌলভীবাজার পৌরপার্কে অনুষ্ঠিত গণশুনানিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েসের সঞ্চালনায় শুনানিতে বক্তব্য রাখেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল কাফি রতন, প্রাবন্ধিক মোহাম্মদ আব্দুল খালিক, উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সদস্য মকবুল হোসেন, কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক টি এইচ মোস্তফা দীপু, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি কামরুল হাসান মিজু, গণমাধ্যম কর্মী আহমদ আফরোজ প্রমুখ।

গণশুনানিতে বক্তারা বলেন, চাকরি হওয়া উচিত মেধা ও যোগ্যতার ভিত্তিতে। ঘুষ দিয়ে চাকরির এই প্রবণতা বন্ধ করতে হবে। সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করতে হবে। নিয়োগ পদ্ধতিতে সকলপ্রকার ফি নেওয়া বন্ধ করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com