1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার

অন্তর্বর্তী সরকারের সব কার্যক্রম মনঃপূত না হলেও তাদের ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক জিয়া

  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সব কার্যক্রম মনঃপূত না হলেও তাদের ব্যর্থ হতে দেওয়া যাবে না। মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা। সুতরাং, অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক দমন-পীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
অন্তবর্তী সরকারের উদ্দেশে তারেক রহমান বলেন, তবে অন্তবর্তী সরকার নিজেরাই যেন নিজেদের ব্যর্থতার কারণ না হন সে ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে। একটি নির্বাচিত সরকার ও সংসদ প্রতিষ্ঠা করা অন্তর্বর্তী সরকারের সকল সংস্কারের প্রধান লক্ষ্য হওয়া জরুরি।
তিনি বলেন, গত ১৫ বছর দেশে মাফিয়া শাসন চালু করেছে। এই মাফিয়া চক্র দেশকে ভঙ্গুর করে দিয়েছে। মাফিয়া চক্রের রেখে যাওয়া জঞ্জাল এখনো পরিষ্কার হয়নি।  ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া মাফিয়া সরকার দেশের অর্থনীতিকে শুধু ধ্বংস করেনি, প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।
জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সরাসরি সম্পৃক্ততা ছাড়া সংস্কার ও গণতন্ত্র টেকসই হবে না বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, তরুণ প্রজন্মের আড়াই কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা পাবে। অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার শেষ করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করতে না পারলে ছাত্র জনতার গণঅভ্যুত্থান ব্যর্থ হবে।
তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক সংস্কার প্রয়োজন। সেই ধারাবাহিকতায় বিএনপি দলীয় রাজনীতি সংস্কারের জন্য ২০২৩ সালে ৩১ দফা ঘোষণা করা হয়েছে। এসময় জ্ঞানভিত্তিক রাষ্ট্র তৈরি করতে নিজেকে তৈরি করার আহ্বান জানিয়েছেন তিনি।
সুত্র দেশ রূপান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com