1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১১০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

টাঙ্গাইলের বাস-ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী লিংক রোডে রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ওসি মো. নান্নু খান।

তিনি জানান, বৃহস্পতিবার দিনগত রাতে মহাসড়কের কালিহাতী লিংক রোডে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চার যাত্রী নিহত হয়৷ এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর৷।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com