1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ইউপি সদস্য শাহান গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৮০ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সদস্য ও সাবেক উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাহান আহমদকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (১৯ অক্টোবর) তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমা কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদর থেকে জগন্নাথপুর থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১ মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত জহিরের ভাই। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামী করা হয়। এ পর্যন্ত ওই মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে জগন্নাথপুর আওয়ামী লীগের ৮ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com