1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

অসুস্থ মায়ের পাশে সিলেট সিটির বরখাস্তকৃত মেয়র আরিফ

  • Update Time : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬
  • ৩৩২ Time View

স্টাফ রিপোর্টার :: দেশবাসীর কাছে দোয়া চাইলেন সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী। দোয়া চাইলেন অসুস্থ মায়ের জন্যও।

কারাগার থেকে জামিনে মুক্তিলাভের পর মঙ্গলবার (২৯ মার্চ) বেলা ১১টায় নগরীর মাউন্ড এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মাকে দেখতে যান আরিফুল হক।

তিনি বলেন, ‘বিশেষ করে নগরবাসী আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছিলেন, এজন্য সকলের প্রতি চিরকৃতজ্ঞ’।

সিলেটে পৌঁছার পর ওই হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

সাবেক অর্থমন্ত্রী এএসএম কিবরিয়া হত্যা মামলায় সোমবার (২৮ মার্চ) দুপুরে জামিনে কারামুক্ত হন আরিফুল হক চৌধুরী। কারা তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

মায়ের অসুস্থতার কারণে কিবরিয়া হত্যা ও বিস্ফোরক মামলায় আরিফুল হক চৌধুরী ১৫ দিনের অন্তবর্তীকালীন জামিন লাভ করেন।

২০১৪ সালের ২১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের তৎকালীন মেয়র জি কে গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র আদালতে জমা দেন।

পরদিন আরিফসহ অন্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ওই বছরের ৩০ ডিসেম্বর আত্মসমর্পণ করেন আরিফ। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। আর মেয়র পদ থেকে তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রনালয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com