1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

সুনামগঞ্জে ছেলে ধরা সন্দেহে বৃদ্ধ আটক

  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৯৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ছেলেধরা সন্দেহে এক বৃদ্ধকে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। রবিবার দুপুরে পৌরশহরের পূর্ব নতুনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত বৃদ্ধের নাম নুর মিয়া (৭০)। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার কোরবাননগর ইউনিয়নের উত্তর ব্রাহ্মণগাঁওয়ের আহমদ আলীর ছেলে।
সরেজমিনে গিয়ে জানা যায়, রবিবার দুপুরে চকলেটের লোভ দেখিয়ে বাড়ির গেটের ভেতর থেকে এক শিশুকে সড়কে আনার চেষ্টা করছিলেন অভিযুক্ত বৃদ্ধ নুর মিয়া। পরে স্থানীয় কয়েকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে অভিযুক্ত বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে যায়।
সুনামগঞ্জ সদর থানার ওসি নাজমুল হক বললেন, ছেলে ধরা সন্দেহে এক বৃদ্ধকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন এলাকাবাসী। অভিযুক্ত বৃদ্ধ নুর মিয়া এখনও পুলিশের হেফাজতে রয়েছে। রবিবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ জানায়নি কেউ।

সুত্র সুনামগঞ্জের খবর

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com