1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

ছাতকে আ.লীগ ৯, বিএনপি ১, বিদ্রোহী ৩

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬
  • ৩৬৯ Time View

ছাতক সংবাদদাতা :: ছাতক উপজেলার ১৩টি ইউনিয়নে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিজয়ী ইউনিয়ন চেয়ারম্যানদের নাম আমাদের হাতে এসেছে। এরমধ্যে আওয়ামী লীগের ৯ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। চরমহল­া ইউনিয়নে আবুল হাসনাত একমাত্র বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। ১৩ ইউনিয়নের মধ্যে ৩টিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী ৩ প্রার্থী। ইসলামপুর ইউনিয়নে আওয়ামী লীগ আবদুল হেকিম বিজয়ী হয়েছেন। কালারুকা ইউনিয়নে আওয়ামী লীগ অদুদ আলম বিজয়ী হয়েছেন। খুরমা (উত্তর) ইউনিয়নে আওয়ামী লীগ প্রাথী বিল­াল আহমদ বিজয়ী হয়েছেন। খুরমা (দক্ষিণ) ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ আবদুল মছব্বির। ছাতক উপজেলার ছাতক সদর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সাইফুল ইসলাম। ছৈলা আফজালাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ গয়াছ আহমদ বিজয়ী হয়েছেন। দোলারবাজার ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী শায়েস্তা মিয়া। ভাতগাঁও ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আওলাদ হোসেন মাস্টার। সিংচাপইড় ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সাহাব উদ্দিন সাহেল।

১৩ ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহীরা বিজয়ী হয়েছেন। জাউয়াবাজার ইউনিয়নে আ.লীগ (বিদ্রোহী) মো. মুরাদ হোসেন বিজয়ী হয়েছেন, নোয়ারই ইউনিয়নে বিজয়ী হয়েছেন আ.লীগ (বিদ্রোহী) দেওয়ান আবদুল খালিক পীর ও সৈদেরগাঁও ইউনিয়নে বিজয়ী হয়েছেন আ.লীগ (বিদ্রোহী) আখলাকুর রহমান। আর একমাত্র বিজয়ী বিএনপি প্রার্থী হচ্ছেন চরমহল্লা ইউনিয়নের আবুল হাসনাত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com