1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

পুলিশের ওপর হামলা/ পালিয়ে গেলেন তাহেরি, আটক ৬

  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চর ইসলামপুরে গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) রাতে ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী ভক্তদের হামলার শিকার হয়েছে পুলিশের গাড়ি। পুলিশকে বহনকারী তিনটি গাড়ি ভক্তদের হামলার শিকার হয়।

এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তবে আজ রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর নাগাদ এ বিষয়ে মামলা দায়ের হয়নি। ঘটনার সময় তাহেরী সটকে পড়েন।

বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী জানান, বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়াও তাহেরীর বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে।

খবর পেয়ে পুলিশ মাহফিলে মঞ্চ থেকে তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি একটি বাড়িতে ঢুকে পড়েন। সেখান থেকে পেছন

 

এদিকে এর আগে, গত শুক্রবার (১৩ ডিসেম্বর) আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে হামলা করে বাবুল মিয়া এক এসআইয়ের মাথা ফাটানোর ঘটনা ঘটে। এই ঘটনায় তাহেরীসহ ১৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে। গ্রেপ্তার করা হয় তিনজনকে।

 

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com