1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের ক্যালেন্ডার উন্মোচন

  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ Time View

প্রেস বিজ্ঞপ্তি

স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর ২০২৫ সালের নতুন ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে। স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর কার্য নিবাহি পরিষদের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় এবং তারেক মাহমুদ জয়ের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাংবাদিক জামাল উদ্দিন বেলাল। বিশেষ অতিথির বক্তব্য দেন মকবুল হোসেন ভূঁইয়া, সমাজসেবক শামিম আহমদ, ফুটবল কোচ রুহুল আমিন,ব্যবসায়ী আকমল হোসাইন, সাংবাদিক শাহ ফুজায়েজ আহমদ,সাবেক সভাপতি মাসুম মিয়া, হিল সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক জাবির আহমদ চৌধুরী, লতিফিয়া সমাজ কল্যাণ সংস্থা সদস্য সুমন মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের জিকরুল আলম, সহ সভাপতি আমিনুর রহমান হিমেল। এসময় স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তাক হোসেন নাছিফ, সহ-সাংগঠনিক সম্পাদক রুমন আহমদ ভূইয়া,প্রচার সম্পাদক ইমরান হোসেন শিক্ষা ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক, আবুল কালাম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, রাহিম সহ-শিক্ষা ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক, আরিফুল ইসলাম তামিম কার্যনিবাহি সদস্য, সাদিকুল প্রবাসি সদস্য, মুহাইমিন কার্যনিবাহি সদস্য, আশিকুর কার্যনিবাহি সদস্য, সাহেদ কার্যনিবাহি সদস্য, মামুন সদস্য, আবু হানিফ সুমন সদস্য,ছইফুর সদস্য, নাদিম সদস্য, সুমন সদস্য প্রমূখ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com