1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

অপারেশন ডেভিল হান্ট / গাজীপুরে আ. লীগের ৮১ নেতাকর্মী আটক

  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের ৮১ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি জানান, গাজীপুরের ৫ থানায় আটক করা হয়েছে ৪০ জনকে। অপরদিকে মহানগরের ৮ থানা থেকে আটক করা হয়েছে ৪১ জনকে।

শনিবার রাতে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট অভিযানে মহানগর ও জেলার ৬৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া শুক্রবার রাতে আটক হয় ১৬ জন।

গাজীপুর জেলা ও মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে। অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা আওয়ামী লীগের নেতাকর্মী।
সুত্র সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com