1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষনা : বাংলাদেশীদের ভিসা নিয়ে কড়া বার্তা

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও যদি কোনো বাংলাদেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন, তাহলে তার ফল গুরুতর হতে পারে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর আসতে পারে স্থায়ী নিষেধাজ্ঞাও। মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই কঠোর হুঁশিয়ারি দিয়েছে।

দূতাবাস তাদের পোস্টে স্পষ্ট করে বলেছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করলে আবেদনকারী ভবিষ্যতে সেখানে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন। কনস্যুলার কর্মকর্তারা ভিসা আবেদনকারীদের অভিবাসনের সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে অবগত থাকেন এবং পূর্ববর্তী যেকোনো নিয়ম ভঙ্গের তথ্য তাদের কাছে থাকে। তাই ‘ভুলবশত’ এমন কিছু করার কোনো সুযোগ নেই—ভিসার সব শর্ত ঠিকঠাকভাবে মেনে চলা আবেদনকারীরই দায়িত্ব।

এর আগে গত ২১ জুলাই মার্কিন দূতাবাস জানিয়েছিল, যদি ভিসা আবেদনে কোনো জাল নথি পাওয়া যায় অথবা আবেদনকারী সম্পর্কে নিরাপত্তার জন্য সন্দেহজনক কোনো তথ্য পাওয়া যায়, তাহলে দ্রুত যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে তা জানানো হয়। তাদের মূল উদ্দেশ্য দেশের নিরাপত্তা নিশ্চিত করা।

গত শুক্রবার (১৮ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস আরও কঠোর বার্তা দিয়েছিল। তারা বলেছিল, ভিসা আবেদনে তথ্য লুকিয়ে রাখা বা ভুয়া কাগজপত্র জমা দেওয়া গুরুতর অপরাধ। এর জন্য আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মতো শাস্তি এবং ফৌজদারি মামলাও হতে পারে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com