1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

কলকলিয়া ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী দীপালের পক্ষে নৌকার সমর্থনে সভা

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬
  • ৩৭৩ Time View

স্টাফ রিপোর্টার:: ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রার্থীদের নিয়ে আনুষ্ঠানিক প্রচারনা শুরু করে দিয়েছে দলীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী দ্বিপক কান্তি দে দীপালের সমর্থনে কলকলিয়া বাজারে দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়ন পত্র নিয়ে এলে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে কলকলিয়া বাজার প্রর্দক্ষিন করে পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামীলীগ নেতা সমছু মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাষ্টারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দ্বিপক কান্তি দে দীপাল, ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম,সহ-সভাপতি কৃপেন্দ্র রঞ্জন দে, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, যুবরাজ মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল কদ্দুছ, ইউনিয়ন যুবলীগ নেতা হারুন মিয়া, কামাল হোসেন লিলু, সিপু মিয়া প্রমুখ। সভায় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী দ্বিপক কান্তি দে দীপাল বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে কলকলিয়া ইউনিয়নের উন্নয়নকে এগিয়ে নিতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com