1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
যে পাঁচ পেশা ইসলামে সম্পূর্ণ হারাম ১৮ বছর ঝুলে আছে সড়ক সংস্কার, প্রতিবাদে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও প্রবাস-ফেরতদের টেকসই পুনর্বাসনে ব্র্যাকের কর্মশালা বৃটেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, পুলিশ কর্মকর্তাসহ ৭ জন নিহত ভবন থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ, কক্ষে মিলল স্বামী-স্ত্রী ও ছেলে-মেয়ের মরদেহ বাবা-মা ও বোনের মৃত্যুর খবর জানে না অবুঝ দুই শিশু আল্লাহর দেওয়া নিয়ামতের হেফাজত করা জরুরি ওসমানীনগরে লরি-অটোরিকশা সংঘর্ষ, জগন্নাথপুরের একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ তারেক রহমান সুনামগঞ্জ-৩ আসনের প্রতি আন্তরিক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন: এমপি কয়ছর আহমদ বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আফগানিস্তানে ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা

  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলের কুনার প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে শতাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দেশটির সরকারি কর্তৃপক্ষ সোমবার এ খবর জানিয়েছে। খবর রয়টার্সের।

উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, প্রাথমিক খবরে জানা গেছে, কেবলমাত্র একটি গ্রামেই ৩০ জনের প্রাণহানি হয়েছে।

আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তারা বিবিসিকে বলেছেন, নানগারহার ও কুনার প্রদেশে ভূমিকম্পের কারণে আহত ১১৫ জনের বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গতকাল রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এর পর থেকে অন্তত আরও তিনটি কম্পন হয়েছে। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া যায়। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com