1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

সুনামগঞ্জে নিখোঁজের ৩ পর মুশতাক গাজীনগরীর লাশ উদ্ধার

  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
নিখোঁজের তিন দিন পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (৫২)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দিরাই উপজেলার শরিফপুর বাট্টা এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে । মোস্তাকের ভাই আবুল ফয়েজ বিষয়টি নিশ্চিত করে জানান, তারা মুশতাক গাজীনগরীর লাশ উদ্ধারের কাজ করছেন। জেলা জমিয়তের নেতা সুনামগঞ্জ -৩ আসনের জমিয়তের সম্ভাব্য প্রার্থী হাম্মাদ আহমদ গাজীনগরী মোস্তাকের লাশ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

 

মাওলানা মুশতাক গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন। তাঁর স্ত্রী রুবি বেগম জানান, ওই রাত সাড়ে ১০টার দিকে ফোনে মুশতাক বলেন, আমি এক ঘণ্টার মধ্যে বাড়ি ফিরব। এরপর তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন বুধবার শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন রুবি বেগম।

 

জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রোকন উদ্দিন জানান, মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিট পর্যন্ত সুনামগঞ্জের দিরাই সড়ক মোড় এলাকায় সিসিটিভি ফুটেজে তাঁকে দেখা গেছে, এরপর থেকে আর কোনো খোঁজ মেলেনি।

 

মাওলানা মুশতাক শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের বাসিন্দা। তিনি সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ–জগন্নাথপুর) আসনে জমিয়তের সম্ভাব্য প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরীর চাচাতো ভাই।

দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের কাজ করছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হবে। তিনি বলেন, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com