1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

বাংলাদেশের চলমান অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে জঙ্গীবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- মুশফিস চৌধুরী

  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬
  • ২৭৯ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে :হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডা: মুশফিক হোসেন চৌধুরী বলেছেন বাংলাদেশের চলমান অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে দেশের অস্তিত্ভ হুমকির মুখে পড়বে। স্বাধীনতার স্বপক্ষের শক্তি ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেনকে নৌকা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করছি। মনে রাখবেন নৌকা মার্কা স্বাধীনতার ও গনতন্ত্রের প্রতীক। তিনি বলেন,আমাদের নতুন প্রজন্মকে একটি সুখী সমৃদ্ধিশালী ডিজিটাল বাংলাদেশ উপহার দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এ মুহুর্তে যদি আপনারা স্বাধীনতার স্বপক্ষে ঐক্যবদ্ধ না থাকেন তাহলে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিরা সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যত্রে মেতে উঠবে। তিনি গতকাল শুক্রবার বিকেলে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেনের সমর্থনে ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলো বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে সাধারন সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলমগীর চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল,সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল,সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু,প্রবীন আওয়ামীলীগ নেতা নাজমুল হুদা সাদেক,চেয়ারম্যান প্রার্থী শেখ জামাল হোসেন,ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেন,উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম,উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু ছালেহ জীবন,সাধারন সম্পাদক সাইদুর রহমান সাঈদ,ইনাতগঞ্জ যুবলীগের সভাপতি আশাহীদ আলী (আশা),সাধারন সম্পাদক জামাল আহমদ সুমন,ছাত্রলীগের সভাপতি আব্দুল আজাদ শাহজাহান প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com