1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ‎নিহত ব্যক্তি গ্রামের মৃত. মুজিবুর রহমানের ছেলে সেজাউল ইসলাম কালা মিয়া (৩৫)।

ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন— মোছা আলী (৪০), ইমার হোসেন (৩০), নূর আলম (৫০), সাখাওয়াত হোসেন তবারক (৩২)।

‎পুলিশ ও স্থানীয়রা জানান, লক্ষীপুর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য কামরুল ইসলাম ও আব্দুল মতিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে ইতোপূর্বে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। শুক্রবার সকালে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে গ্রামবাসী সালিসে মিমাংসা করেন। কিন্তু দুপুরে আবারও দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ধারালো সুলফির আঘাতে সেজাউল ইসলাম কালা মিয়া গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। আহত অন্যান্যদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরা হলেন— মো. মজিদ (৩৫) শুভ হাসান (২৫), তানিম (২২)।

‎জামালগঞ্জ থানার ওসি মো. জয়নাল হোসেন জানান, পূ্র্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। বর্তমানে গ্রামের পরিবেশ শান্ত আছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com