1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

দক্ষিন সুনামগঞ্জে পানিতে ডুবে তিন ভাইবোনের সলিল সমাধি

  • Update Time : রবিবার, ১ মে, ২০১৬
  • ২৬৭ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ডোবার পানিতে পড়ে আপন ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার বিকেল ৫টার দিকে উপজেলার দামোদর তপি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, ওই গ্রামের মুজিবুর রহমানের মেয়ে হালিমা বেগম (৮) ও ছেলে সাজেদ আলী (৬) এবং পাশের মাহমদপুর গ্রামের জাহির আলীর ছেলে সাজেদ মিয়া (১০)।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, দুই গ্রামের মাঝামাঝি একটি ডোবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, গ্রামের মধ্যে একটি জায়গার মাটি কেটে নেওয়ায় ডোবা তৈরি হয়। বিকেলে গ্রামের শিশুরা ওই ডোবার পাশে খেলতে যায়।

তাদের ধারণা খেলাধুলার একপর্যায়ে একটি শিশু ডোবার পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে অপর দুই শিশুও ডোবায় পড়ে যায়। এতে পানিতে ডুবে ‍তাদের মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com