1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

পাটলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে তরুণ প্রার্থী আবু সাকের মনোনয়ন জমা দিয়েছেন

  • Update Time : সোমবার, ২ মে, ২০১৬
  • ২৫৮ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন তরুণ সমাজসেবক আবু সাকের। রবিবার দুপুরে পাটলী ইউনিয়নের রির্টানিং অফিসার উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম এর হাতে মনোনয়ন জমা দেন। এসময় তার সাথে ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ময়না মিয়া, গ্রামের সমাজসেবী মধু মিয়া,চিত্তরঞ্জন দাশ, জালাল উদ্দিন, ফিরোজ আলী প্রমুখ। তরুণ এই মেম্বার প্রার্থী আবু সাকের জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, অবহেলিত ওয়ার্ডবাসীর সুখ দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। ওয়ার্ডবাসীর ভালোবাসা নিয়েই তিনি এগিয়ে যেতে চান। এজন্য তিনি সকলের দোয়া ও সহযোগীতা কামণা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com