1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন

জগন্নাথপুরের সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবীদ সিদ্দিক আহমদ এর মহানূভূতি

  • Update Time : বুধবার, ৪ মে, ২০১৬
  • ৩১৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: জগন্নাথপুর উপজেলার সর্বজন শ্রদ্ধেয় নেতা প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ আবারও মহানূভূতির পরিচয় দিলেন। নিজের বনাঢ্য রাজনৈতিক জীবনে অনেক ত্যাগ স্বীকার করলেও মঙ্গলবার তার নিজের জীবনের ওপর দিয়ে বয়ে যাওয়া দুর্ঘটনাকে সামলে নিয়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে একটি প্রাণ রক্ষা করে মহানুভূতির পরিচয় দিয়েছেন এই রাজনীতিবীদ। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো তিনি নিজ বাড়ি থেকে সকালে ভবেরবাজার আওয়ামীলীগ দলীয় অফিসে আসার পথে পেছন থেকে একটি লেগুনা তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হাত-পা সহ শরীরের কয়েক জায়গা আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হয়। বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষনিক বাজারের ব্যবসায়ী ও তার রাজনৈতিক অনুরাগীরা তাকে মাটি থেকে তুলে অফিসে নিয়ে বসান। ওই সময়ের মধ্যে বিক্ষোব্দ লোকজন লেগুনাটি চালক সহ আটক করে এবং লেগুনা চালককে উত্তম মধ্যম দেয়া শুরু করে। বিষয়টি তিনি বুঝতে পেরে তাৎক্ষনিকভাবে উত্তেজিত জনতাকে নিবৃত্ত করে লেগুনা চালককে ছেড়ে দিতে বলেন। তিনি নিজের ভূলে এমন দুর্ঘটনা হয়েছে উল্লেখ করে উত্তেজিত জনতার কবল থেকে লেগুনা চালককে বাঁচিয়ে দেন। লেগুনাটি বিশ্বনাথ উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত হয়। চালক উত্তেজিত জনতার কবল থেকে প্রাণে বেঁচে গিয়ে এই নেতার মহানূভূতির প্রশংসা করেন। এদিকে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এ প্রবীণ এই রাজনীতিবীদের আহত হওয়ার খবর প্রকাশিত হলে শুরু হয় দিনভর তার বাড়িতে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষের যাতায়াত। সর্বস্তরের মানুষ তাঁর আশু সুস্থতা কামনা করেন। দেশ বিদেশে বসবাসরত আত্বীয় স্বজন রাজনৈতিক কর্মীদের খোঁজ খবরে তিনি অনেকটা দৃঢ় মনোবল নিয়ে সামলে নেন। তাঁর রাজনৈতিক ও উন্নয়নসহযোদ্ধা অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান রাষ্ট্রীয় সফরে বিদেশে অবস্থান করলেও সেখান থেকে তাঁর শারিরিক খোঁজ খবর নেন। প্রবীণ এই রাজনীতিবীদের স্নেহাস্পদ রাজনৈতিক কর্মী উপজেলা আওয়ামীলীগ সহ- দপ্তর সম্পাদক মাছুম আহমদ বলেন,আমাদের লিডারের মহানুভূতিতার কারণে লেগুনা চালক উত্তেজিত জনতার কবল থেকে রক্ষা পেয়েছে। নতুবা উত্তেজিত জনতার গনধোলাইয়ে প্রাণ যেত ওই চালকের। তাঁর মতো রাজনৈতিক নেতা বর্তমান রাজনৈতিক অঙ্গনে বিরল। আমরা তাঁর দীর্ঘায়ু কামনা করি। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মধু সুধন ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, তিনি অনেকটা শংকামুক্ত। তবে বিশ্রামে থাকতে হবে। দুর্ঘটনার খবর পেয়ে তাকে দেখতে গেলে প্রবীণ এই রাজনীতিবীদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক কে বলেন, তিনি সুস্থ আছেন। তাঁর জন্য দুশ্চিন্তা না করতে বিষয়টি সবাইকে জানাতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com