1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

কলকলিয়া ইউনিয়নে নৌকার পালে হাওয়া, মাঠে নামছেন সাবেক তিনবারের চেয়ারম্যান সিরাজ

  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০১৬
  • ৩০২ Time View

সুহেল হাসান কলকলিয়া থেকে:; কলকলিয়া ইউনিয়ণ পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের পালে হাওয়া লাগতে শুরু করেছে। নৌকার পক্ষে মাঠে নেমেছেন কলকলিয়া ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান ইউনিয়নের সর্বজন শ্রদ্ধেয় নেতা বিশিষ্ট রাজনীতিবীদ ও শিক্ষানুরাগী আলহাজ্ব সিরাজুল ইসলাম। বৃহস্পতিবার তিনি ছাত্রলীগের একটি সভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দ্বিপক কান্তি দে দীপালের পক্ষে উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট চান। এছাড়াও তিনি নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান। তাঁর এই আহ্বানে ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চলেরর পাশাপাশি ভোটের মাঠে ইতবাচক সাড়া মিলবে বলে আশা করছেন ইউনিয়ণবাসী। ভোটারদের মতে প্রবীণ এই আওয়ামীলীগ নেতা ভোটের রাজনীতিতে ফ্যাক্টর হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। তিনি নৌকার পক্ষে সক্রিয়ভাবে কাজ করলে নৌকার পালে হাওয়া লাগবে এবং নৌকার বিজয় সুনিশ্চিত হবে। প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হওয়া আওয়ামীলীগের ঘাটি হিসেবে পরিচিত কলকলিয়া ইউনিয়ন নির্বাচন ক্রমশ জমে উঠছে। ভেদাভেদ ভূলে কর্মীরা মাঠে নামতে শুরু করছেন। কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক লায়েক আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী দ্বিপক কান্তি দে দীপাল, ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রিয়াদ আহমদ,সহ-সভাপতি অলিউর রহমান, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ,সাইজুল ইসলাম সহ ছাত্রলীগ নের্তৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com