1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায় ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে ইসরাইলের হামলা, নিহত ১৩

  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৭৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
লেবাননের দক্ষিণে ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্প ‘আইন আল-হিলওয়েহ’-এ ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মঙ্গলবার সাইদার উপকণ্ঠে একটি মসজিদের গাড়ি পার্কিং এলাকায় থাকা একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে অন্তত চারজন আহত হন এবং তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হচ্ছে। খবর আলজাজিরার।

ইসরায়েল দাবি করেছে, হামলাটির লক্ষ্য ছিল ক্যাম্পে সক্রিয় হামাস সদস্যরা। তবে হামাস এ দাবি অস্বীকার করে বলেছে, ক্যাম্পে তাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই এবং এই হামলা ছিল নিরীহ মানুষের ওপর বর্বর আগ্রাসন ও লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পরদিন হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট হামলা শুরু করলে সীমান্ত উত্তেজনা আরও বাড়ে। ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও ইসরায়েল এরপরও নিয়মিত লেবাননে আক্রমণ চালিয়ে যাচ্ছে। লেবাননের হিসাব অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলের হামলায় ২৭০ জন নিহত ও ৮৫০ জনের বেশি আহত হয়েছেন।

চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ২৬ জানুয়ারির মধ্যে ইসরায়েলের বাহিনী দক্ষিণ লেবানন ছাড়ার কথা থাকলেও তা হয়নি। লেবাননের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লেবানন চুক্তি পালনে সর্বোচ্চ চেষ্টা করলেও ইসরায়েল এখনো সমঝোতার শর্ত মানছে না।
সূত্র-কালবেলা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com