জগন্নাথপুর২৪ ডেস্ক::
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।
আজ বুধবার (২৬ নভেম্বর) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবার প্রসিকিউশনের পক্ষে এই অভিযোগ করা হয়।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজি এমএইচ তামিম।
আদালত সংশ্লিষ্টরা জানান, গত ২৩ নভেম্বর একটি টেলিভিশন চ্যানেলে মুক্তবাক অনুষ্ঠানে তিনি ‘ট্রাইব্যুনালের বিচার মানি না’ মন্তব্য করেন। এর প্রেক্ষিতেই এ অভিযোগ আনা হয় বলে জানা যায়।
তার বিরুদ্ধে গুরুতর আদালত অবমাননার অভিযোগ দখিল হওয়ায় ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিতিতে আগামী ৩০ নভেম্বর এ নিয়ে শুনানির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
সূত্র খবরের কাগজ