1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম:
ঈদ উৎসব জাতীয় ঐক্যকে সুদৃঢ় করবে, প্রত্যাশা প্রধানমন্ত্রীর কিছুদিনের মধ্যে আপনারা সবাই ফ্যামিলি কার্ড পাবেন: কয়ছর আহমদ ইরানের ইউরেনিয়াম ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই, দাবি নেতানিয়াহুর আজ জুমাতুল বিদা ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত জগন্নাথপুরবাসী জগন্নাথপুরে ৫০০ পরিবার পেল হিল সামাজিক সংগঠনের ঈদ বস্ত্র সুনামগঞ্জে ধান ক্ষেতে শিশুর লাশ উদ্ধার চট্টগ্রামে বৃহত্তম কাপড়ের বাজারে ভয়াবহ আগুনে ২ জনের মৃত্যু বাংলাদেশে দারিদ্র্যমোচনে জাকাত হতে পারে প্রধানতম হাতিয়ার জগন্নাথপুরের সৈয়দপুর স্যোসাল নেটওয়ার্কবার্মিংহাম, ইউকের উদ্যাগে মাহে রমজান উপলক্ষে নগদ অর্থ বিতরণ

এবার মাস্টার মন্তেশ্বর আলী অ্যাওয়ার্ড পেল জগন্নাথপুরের সমাজকর্মী শাহিনুর

  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি-
জগন্নাথপুরে সমাজসেবা, মানবিক উদ্যোগ এবং তরুণ প্রজন্মকে সামাজিক কাজে উদ্বুদ্ধ করার স্বীকৃতি হিসেবে এ বছরের মর্যাদাপূর্ণ মাস্টার মন্তেশ্বর আলী অ্যাওয়ার্ড অর্জন করেছেন সমাজসেবক ও মানবিক কর্মী শাহিনুর রহমান।

রবিবার ৩০ নভেম্বর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে প্রাক্তন ম্যাজিস্ট্রেট, লেকচারার ও যুক্তরাজ্যের কলেজ গভর্নর সুয়েব আহমদ তালুকদার মহোদয় কর্তৃক এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, মানবিক কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শাহিনুর রহমান দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা সহায়তা, মানবিক উদ্যোগ এবং সমাজ বদলের ইতিবাচক চর্চায় অনন্য ভূমিকা রেখে চলেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, “সমাজের যে কোনো সংকটে শাহিনুর রহমানের উপস্থিতি সবসময়ই অনুপ্রেরণাদায়ক। তরুণ প্রজন্মের মাঝে তিনি মানবিকতার যে বীজ বপন করছেন, তা ভবিষ্যৎ সমাজ গঠনে দৃষ্টান্ত হয়ে থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সমাজসেবক মোঃ শিশু মিয়া ও স্বেচ্ছাসেবী মাহিদ আল-হাসান, যারা শাহিনুর রহমানের সঙ্গে দীর্ঘদিন মানবিক কার্যক্রমে সহযোদ্ধার ভূমিকা পালন করে আসছেন।

পুরস্কার গ্রহণের পর আবেগঘন কণ্ঠে শাহিনুর রহমান বলেন—
“এই সম্মান শুধু আমার একার নয়—এটি পুরো জগন্নাথপুরবাসীর ভালোবাসার প্রতিফলন। আর আমার প্রাণের সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুর—যারা মানবতার কাজে আমাকে সর্বদা শক্তি, সাহস ও প্রেরণা দিয়েছে—তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ আমার পরিবার এবং এম শামীম আহমেদ, সাইদুল ইসলাম বাবলু, সাইফুর রহমান মিনহাজ ও মোঃ আলী আকবর ভাইয়ের প্রতি, যারা আমাকে সবসময় কাজ করার শক্তি যুগিয়েছেন।
এই পুরস্কার আমাদের মানবিক পথচলাকে আরও গতিশীল করবে।” এবং সম্মাননা প্রদান করার জন্য সুয়েব তালুকদার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অতিথিরা আশা প্রকাশ করেন, এই সম্মাননা শাহিনুর রহমানকে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবিক ও সামাজিক কাজে অনুপ্রাণিত করবে এবং জগন্নাথপুরে ইতিবাচক পরিবর্তনের গতি আরও ত্বরান্বিত করবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com