1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান হলেন মিডিয়া ব্যক্তিত্ব নকুল দাশ

  • Update Time : সোমবার, ৯ মে, ২০১৬
  • ২৭৫ Time View

বড়লেখা প্রতিনিধি:মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ১ নং ফতেপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব চ্যানেল এস ঈশিতা টেলিমিডিয়ার এমডি নকুল চন্দ্র দাশ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি নৌকা প্রতীকে মোট ৪ হাজার ৮০৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আমির আলী পেয়েছেন ৪ হাজার ২০২ ভোট, ধানের শীষ প্রতীকে সাবুল আহমদ পেয়েছেন ৩ হাজার ৩৭৪ ভোট।

জয়ের পর প্রতিক্রিয়ায় নকুল চন্দ্র দাস বলেন, ‘এই বিজয় ফতেপুর ইউনিয়নবাসীর বিজয়। এই বিজয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিজয়।’

ইউনিয়নের সকল ভোটার ও দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, এলাকার শিক্ষা, কৃষি, জনস্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে প্রাধান্য দেয়া হবে। সকলের সহযোগিতায় ফতেপুরকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করাই তার মূল লক্ষ্য। উল্লেখ্য নকুল দাশ চ্যানেল এস ইউকে ঈশিয়া টেলিমিডিয়ার এমডি হিসেবে সুনামের সহিত মিডিয়া অঙ্গনের অত্যন্ত জনপ্রিয় মানুষ হিসেবে সুপরিচিত। তাঁর বিজয়ে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পরিবারসহবিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com